October 13, 2026, 11:55 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ভারতের কেরালা রাজ্যে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার (৭ মে) সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, কমপক্ষে ১৮ জন মারা গেছে এবং চলমান স্কুল ছুটির মধ্যে তারা যাত্রা করতে এসেছিলেন। তিনি পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানে সমন্বয় করছেন।

পিটিআইকে ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকার নিচে আরও লোকজন আটকে থাকতে পারে। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। তবে কী কারণে ঘটেছে, এখনও জানা যায়নি। পুলিশ এটি তদন্ত করবে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page