October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের ট্রাফিক পুলিশের জন্য আসছে ‘শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিন হোক বা রাত, রোদ থাক কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতেই হয় তাদের। সেই ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল গুজরাটের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে এসি হেলমেট ব্যবহার শুরু করল তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলো-ধোয়া থেকেও রক্ষা করছে।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম। চলে ব্যাটারিতে। একবার চার্জে ৮ ঘণ্টা অবধি কাজ করে।

নয়ডার সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই হেলমেট। তারা জানিয়েছে, পরিবেশ থেকে বাতাস নিয়ে তাকে পরিশুদ্ধ করে হেলেমেটের ভিতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্যে কাজ করে একটি মোটর। পাশাপাশি প্লাস্টিকের হেলমেট রোদ-বৃষ্টি থেকেও মাথা বাঁচাবে।

আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। আপাতত পরীক্ষামূলকভাবে ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। ওই পুলিশকর্মীরা ইতোমধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।

এক ট্রাফিক কনস্টেবল বলেন, এসি হেলমেট দারুণ। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page