October 17, 2026, 7:39 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে কটূক্তি করায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের একটি আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নাম’ নিয়ে কটূক্তি করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের শেষ অংশ নিয়ে বাজে মন্তব্য করেন রাহুল। এরপর তার বিরুদ্ধে গুজরাটের সুরাটে মানহানির মামলা করেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মন্ত্রী পুনেশ মোদি।

২০১৯ সালে কর্ণাটকে লোকসভা নির্বাচনের একটি র‌্যালিতে মোদিকে নিয়ে ওই কটূক্তি করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, ‘কীভাবে সব চোরের নাম মোদি হয়?’

মূলত ভারতের পলাতক আসামী নিরব মোদি এবং ললিত মোদির কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেছিলেন তিনি।

তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেওয়া এ কারাদণ্ড আবার ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। জেলে যাওয়ার আগে যেন দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারেন তাই রায় সাময়িক সময়ের জন্য স্থগিত করেন আদালত।

বৃহস্পতিবার রায় দেওয়ার আগে গুজরাটের সুরাট আদালতে উপস্থিত হন রাহুল। সেখানে তাকে বরণ করে নেন কংগ্রেসের নেতারা। এছাড়া রাস্তার বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতাকর্মীরা অবস্থান নেন।

এদিকে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের প্রধান বিচারপতি এইচএইচ ভার্মা গত সপ্তাহে বলেছিলেন, দুই পক্ষের কাছ থেকেই তিনি সবকিছু শুনেছেন এবং একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছেন। এরপর তিনি জানান আগামী সপ্তাহে চার বছর পুরোনো মামলার রায় দেবেন। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page