March 5, 2026, 1:24 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ভারতের সঙ্গে নীরবতা-নিষ্ক্রিয়তার দিন শেষ : উপদেষ্টা রিজওয়ানা হাসান

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে আর একতরফা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বন্যাকবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে এ কথা বলেন রিজওয়ানা।

উপদেষ্টা বলেছেন, ‘সময়টা শেষ হয়ে গেছে, সরকারি পর্যায়ে যদি কোন নীরবতা থেকে থাকত, নিষ্ক্রিয়তা থেকে থাকত, সেই দিনটা শেষ হয়ে গেছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের কাছে জানতে এসেছি তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তার পর্যবেক্ষণ হলো, ‘প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কী পরিমাণ পনি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না। কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত।’

এ সময় উপদেষ্টার সঙ্গে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা ও ভাঙন রোধে করণীয় বিষয়ে গণশুনানিতে অংশ নেওয়ার কথা আছে রিজওয়ানা হাসানের।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page