October 17, 2026, 8:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের হরিয়ানায় অফিসের চেয়ার নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে গুলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অফিসের চেয়ার নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে সহকর্মীকে গুলি করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মী। পুলিশের বরাতে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সহকর্মীর ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গুলি করেছেন তার নাম আমান জাঙ্গরা। তিনি হরিয়ানার হিসারের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।

অপরদিকে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তির নাম বিশাল (২৩)। তিনি গুরুগ্রামের ফিরোজ গান্ধীর ৯ নং সেক্টরে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন তারা। সেখানে গিয়ে আহত বিশালকে প্রথমে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরপর বিশালের পরিবারকে খবর দেওয়া হয় এবং তার ভাই বাদী হয়ে পরবর্তীতে আমানের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আমানের বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

আহত বিশাল পুলিশকে তার জবানবন্দিতে জানিয়েছেন, গত মঙ্গলবার অফিসের ভেতর আমানের সঙ্গে একটি চেয়ার নিয়ে তার কথা কাটাকাটি হয়। বুধবার আবার একই বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। দ্বিতীয়বার এ নিয়ে দ্বন্দ্ব হওয়ার পর তিনি অফিস থেকে বের হয়ে যান।

বিশাল আরও জানিয়েছেন, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আমান পেছন থেকে এসে একটি পিস্তল বের করে তাকে গুলি করে পালিয়ে যান। ঘটনাটি ঘটে রামাদা হোটেলের কাছাকাছি একটি জায়গায়।

অভিযুক্ত আমানকে ধরতে এখন পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ডিসিপি ইস্ট ভিরন্দ্রর ভিজ। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page