November 26, 2026, 8:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ বদল করলেন শিক্ষিকা হলেন জীবনসঙ্গী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সত্যিকারের ভালবাসা মানে না কোনও বাধা। চলার পথে সমস্ত বিরোধিতা, সমস্যা, বাধা উড়িয়ে দিয়ে একসঙ্গে পথ চলেন দু’টি মানুষ। একে অপরের পাশে থেকে লড়াইও করেন। একটি জীবনের সঙ্গে জুড়ে যায় আরও একটি জীবন। এমনই এক ভালবাসার গল্প তৈরি হল ভারতের রাজস্থানে। নিজের লিঙ্গ পরিবর্তন করে প্রেমিকাকে বিয়ে করলেন এক ব্যক্তি। এহেন ঘটনা ভূ-ভারতে খুব একটা শোনা যায়নি। তবে দুই পরিবার হাসিমুখেই মেনে নিয়েছে এই বিয়ে।

ঘটনার সূত্রপাত রাজস্থানের ভরতপুরে। একটি স্কুলে শারীরশিক্ষার শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন মীরা। সেখানেই তার ছাত্রী ছিলেন কল্পনা ফৌজদার। স্কুলের মধ্যেই একে অপরের প্রতি আকৃষ্ট হন তারা। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে। কিন্তু দুই নারীর মধ্যে বিয়ের সম্পর্ককে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। ফলে সমস্যায় পড়ে যান মীরা ও কল্পনা। বিয়ে করে একসঙ্গে থাকার পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত করা অসম্ভব হয়ে ওঠে।

তখনই মীরা সিদ্ধান্ত নেন, পুরুষ হয়ে উঠবেন তিনি। ২০১৯ সাল থেকে দীর্ঘ প্রক্রিয়ার পরে অবশেষে শারীরিক ভাবে পুরুষ হয়ে ওঠেন তিনি। নানা জটিল অস্ত্রোপচারের সময়ে মীরার পাশে ছিলেন কল্পনা। তারপরেই কল্পনার সঙ্গে বিয়ে। আগামী জানুয়ারি মাসে একটি আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন কল্পনা।

নারী থেকে পুরুষ হয়ে ওঠার পথটা কেমন ছিল? মীরা থেকে আরভ হয়ে উঠে তিনি বলেছেন, “আমি মেয়ে হয়ে জন্মালেও বরাবরই পুরুষ হতে চেয়েছি। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করতে উৎসাহী ছিলাম। ২০১৯ সালে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়। সব কিছুই ঠিক। সেই জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি।”

তবে নববধূ কল্পনার মতে, লিঙ্গ পরিবর্তন না করলেও আরভকেই বিয়ে করতেন তিনি। বিয়ের পরে কল্পনা বলেছেন, “প্রথমদিন থেকেই আমি ওকে ভালবাসি। যদি ও লিঙ্গ পরিবর্তন নাও করত, তাহলেও আমি আরভকেই বিয়ে করতাম। কিন্তু ও যখন লিঙ্গ পরিবর্তন করতে চাইল, তখন ওর সিদ্ধান্তকে সমর্থন করেছি আমি।” জানা গিয়েছে, কল্পনা ও আরভের পরিবার পুরো বিষয়টিই মেনে নিয়েছেন। সূত্র: সংবাদ প্রতিদিন

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page