November 26, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে দুইশোর বেশি ব্যাংকে সাইবার হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে দুইশোটিরও বেশি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে। ‘র‍্যানসমওয়্যার’ নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে বুধবার (৩১ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। এতে আঞ্চলিক ও সমবায় ভিত্তিক ছোট ব্যাংকগুলোর লেনদেন প্রক্রিয়া বিঘ্নিত হয়।

মূলত ক্ষুদ্র এই ব্যাংকগুলোতে সি-এজ প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়। র‍্যানসমওয়্যারের মাধ্যমে সেই প্রযুক্তিটির ওপর হামলা চালানো হয়েছে। এতে ব্যাংকগুলোর সেবাদান কার্যক্রম ব্যাহত হয়।

হামলার বিষয়টি ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করলেও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

বিবৃতিতে এনপিসিআই জানিয়েছে, সি-এজ প্রযুক্তি ব্যবহার করা ব্যাংকগুলোর গ্রাহকদের সাময়িকভাবে অর্থ লেনদেন ব্যাহত হবে। কারণ, হামলার শিকার ব্যাংকগুলো লেনদেনের নেটওয়ার্ক পরিষেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র বলছে, সংখ্যায় অনেকটা বেশি হলেও নেটওয়ার্ক বিচ্ছিন্ন ক্ষুদ্র এই ব্যাংকগুলোর মাধ্যমে মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে। ফলে এ হামলা অর্থপ্রবাহ বা ব্যবসায় তেমন প্রভাব ফেলতে পারবে না।

এদিকে, পুরো ব্যবস্থাটি সচল করতে জোর গতিতে কাজ চলছে। নিরাপত্তা পর্যালোচনার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। তবে এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর লেনদেন স্বাভাবিক করাতেই বেশি মনোযোগ সংশ্লিষ্টদের। হামলার ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে একজন অডিটর নিয়োগ করা হয়েছে- বলছে এনপিসিআই।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page