October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে প্রতিশোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। এর প্রতিশোধ নিতে ওই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করে বসলেন এক যুবক। অদ্ভুত প্রতিশোধের এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের খাগারিয়াতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করা ওই যুবকের নাম নীরজ ও তার স্ত্রীর নাম রুবি দেবী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের চারটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর পর নীরজ জানতে পারেন, মুকেশ নামে এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রী রুবির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

বহুবার ওই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে বললেও, কিছুতেই স্ত্রীর মন পরিবর্তন করতে পারেননি তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুকেশের হাত ধরে ঘর ছাড়েন রুবি। পালিয়ে গিয়ে বিয়েও করেন তারা। সেই সময় মুকেশের বিরুদ্ধে স্থানীয় থানায় স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নীরজ।

বিষয়টি  পঞ্চায়েতে জানানো হলে সালিশিও বসে। কিন্তু মুকেশ সেই নির্দেশ মানেননি, উল্টো নীরজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এদিকে, রুবির প্রেমিক মুকেশও ছিলেন বিবাহিত। তার ঘরেও ছিল দুই সন্তান। স্ত্রীকে নিয়ে পালানোর প্রতিশোধ নিতে গত ফেব্রুয়ারিতে মুকেশের স্ত্রীকে বিয়ে করেন নীরজ।

মজার বিষয় হলো, মুকেশের স্ত্রীর নামও রুবি। অদ্ভুত এই বিয়ের খবর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানারকম মন্তব্যের ছোড়াছুড়ি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page