October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভালবাসা মানে না কোন বাঁধা ; ২৮ বছরের যুবকের টানে ছুটে এলেন ৮৩ বছরের বৃদ্ধা!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভালবাসার বয়স হয় না। বয়স মেপে ভালবাসা হয় না। আরও এক বার প্রমাণ করে দিলেন ব্রোমা। মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে ছুটে এলেন পাকিস্তানে। ব্রোমার বয়স ৮৩। আর তার প্রেমিকের বয়স ২৮।

সুদূর পোল্যান্ড থেকে হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা। উদ্দেশ্য একটাই। হাফিজ মহম্মদ নাদিমকে বিয়ে করবেন। হাফিজ অটো সারাই করেন। সে সব নিয়ে অবশ্য এক বারও ভাবেননি ব্রোমা। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে হাফিজ জানান, ছ’বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে। তার পর নিয়মিত কথা হত। কিন্তু কখনও দেখা হয়নি। বিয়ের সময়ই প্রথম দেখা।

হাফিজাবাদে এসে রীতিমতো প্রথা মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ। লাল পোশাকে সেজেছেন ৮৩ বছরের পাত্রী। হাতে মেহেন্দি পরেছেন। আবার মুসলিম রীতি মেনে পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন।

হাফিজের পরিবার জানিয়েছে, তুতো বোনের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন। অসমবয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে। যদিও হাফিজরা একা নন।

গত মাসে ফিলিপিনসে ৭৮ বছরের এক প্রবীণ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেন। রাশাদ মাঙ্গাকোপ নামে ওই প্রবীণ পেশায় কৃষক ছিলেন। তিন বছর আগে একটি পার্টিতে হালিমা আবদুল্লার সঙ্গে দেখা হয়। হালিমার বয়স তখন ১৫। এর আগে কখনও কারও প্রেমে পড়েননি রাশাদ। বিয়েও করেননি। গত তিন বছর ধরে এক সঙ্গেই থাকছিলেন তাঁরা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন। সূত্র: আনন্দবাজার



Our Like Page