October 8, 2026, 9:06 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

`ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে গিয়ে যেন কেউ ভিক্ষা করতে না পারে তাই পাকিস্তান সরকার এবার নাগরিকদের কাছে মুচলেকা নিচ্ছে।

গত বৃহস্পতিবারের সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত সেপ্টেম্বরে পাকিস্তানি ভিক্ষুকদের ধরতে অভিযান চালিয়েছে। এরপর দেশটি সতর্ক বার্তা দিয়েছে, ওমরাহ ও হজ ভিসায় রিয়াদে পাকিস্তানি ভিক্ষুক ভরে গেছে।

ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে এমন ভিসায় কোনো পাকিস্তানি যেন প্রবেশ করতে না পারে- তার কড়া বার্তা পাকিস্তানের ধর্মমন্ত্রণালয়কে দেয় সৌদি সরকার।

এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদির ডেপুটি-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা ইতোমধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়ে দিয়েছে।

এআরআই নিউজের রিপোর্টে বলা হয়েছে, তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে যেন কোনো ভিক্ষুক যেতে না পারে- এজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

এর মধ্যে একটি হচ্ছে, তীর্থযাত্রীদের এখন সৌদি যাওয়ার আগে মুচলেকা দিতে হবে। অঙ্গীকার করতে হবে- তারা সৌদিতে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করবে না।

এছাড়া তীর্থযাত্রীদের গ্রুপ আকারে সৌদিতে ভ্রমণ করতে হবে। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে সহজেই কেউ জড়িয়ে পড়বে না বলে আশা পাকিস্তানের। যেসব ট্রাভেল এজেন্সি তীর্থযাত্রীদের সৌদি পাঠাবে তারাও একই ধরনের মুচলেকা নিবে। এটি করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যেসব এজেন্সি এমন ভিক্ষুককে পাঠায় তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page