April 2, 2026, 2:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ভুয়া চাকরির ফাঁদের লিংকে ক্লিক করে ৮ লাখ টাকা খোয়ালেন ভারতের তরুণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ৮ লাখ ৬০ হাজার টাকা খোয়ালেন ভারতের এক তরুণী। তিনি দিল্লির বাসিন্দা। জানা গেছে, ইনস্টাগ্রামে চাকরির আবেদনের একটি বিজ্ঞাপনের লিংক দেওয়া ছিল। আর সেখানে ক্লিক করে যাবতীয় তথ্য পূরণের পর ‘গেট পাস ফি’, বিমা এবং নিরাপত্তার নামে তরুণীর কাছ থেকে কয়েক লাখ হাতিয়ে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন নিশ্চিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই প্রতারককে।

পুলিশের তথ্যমতে, ইনস্টাগ্রামে চাকরির আবেদনের বিজ্ঞাপনের লিংকে ক্লিক করতেই ‘এয়ারলাইন জব অল ইন্ডিয়া’ নামের নতুন একটি পাতা খুলে যায়। এরপর সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে ফর্ম পূরণ করেন তরুণী। পরে রাহুল নামের এক ব্যক্তি তাকে ফোন করেন। শুরুতে রেজিস্ট্রেশন ফি হিসেবে ৭৫০ টাকা জমা দিতে বলা হয় তাকে। আর সেই টাকা জমা দেওয়ার পর তরুণীর কাছ থেকে ‘গেট পাস ফি’, বিমা এবং নিরাপত্তার জন্য ৮ লাখ ৬০ হাজার টাকা তুলে নেন ওই প্রতারক। তবে এরপর আরও টাকা চাওয়া হয় তরুণীর কাছ থেকে। আর এতেই সন্দেহ হয় তার। ফলে পুলিশের শরণাপন্ন হন তিনি। প্রতারণার অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ। বিজ্ঞাপনের লিংক এবং ফোন নম্বরের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় সাঁই বলেন, তদন্তে জানা গেছে, অধিকাংশ টাকা তোলা হয়েছে হরিয়ানার হিসার থেকে। অভিযুক্তের মোবাইল নম্বরের টাওয়ারও ওই এলাকায় পাওয়া গেছে। এরপর সেখান থেকেই পুলিশের একটি দল গ্রেপ্তার করে তাকে। তবে দোষ স্বীকার করে তিনি পুলিশকে জানান, কোভিডের কারণে চাকরি হারান তিনি। এরপর গত দুইবছর ধরে চাকরির নামে প্রতারণা চালিয়ে আসছিলেন ওই যুবক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page