April 12, 2026, 1:25 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরের মাল্টা ও ইতালির উপকুল থেকে এক রাতে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাল্টা ও ইতালির উপকূলে দুইটি উদ্ধারকারী জাহাজ থেকে ৫৩২ জন অভিবাসীকে উদ্ধার করেছে। মঙ্গলবার থেকে শুরু করে বুধবার বিকেল পর্যন্ত সময়ের মধ্যে এ অভিবাসীদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস।

উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ১১ ঘণ্টারও বেশি সময় ধরে মাল্টার উপকূলে ৪৪০ জনকে উদ্ধার করেছে। আর ওশেন ভাইকিং ৯২ জন অভিবাসীকে ইতালির সালের্নো বন্দরে নামিয়েছে।

জিও ব্যারেন্টসে উদ্ধার হওয়াদের মধ্যে আটজন নারী ও ৩০টি শিশু রয়েছে। ১০ ঘণ্টা ঝড়ের সঙ্গে লড়াই করে মাল্টা উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকার কাছে পৌঁছাতে পারে এই জাহাজটি। এরপর উদ্ধার কাজ চলে বুধবার পর্যন্ত।

এদিকে ইতালির দক্ষিণাঞ্চলে ওশেন ভাইকিং ৯২ জন উদ্ধারকৃত অভিবাসীকে সালের্নো বন্দরে নামিয়ে দিতে পেরেছে। এই ৯২ জনের মধ্যে ৪৭টি শিশু রয়েছে, যাদের সঙ্গে কোনো অভিভাবক।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের শুরু থেকে এ যাবত ২৮ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী সমুদ্র পাড়ি দিয়ে অনিয়মিত পথে ইতালি পৌঁছেছে। এদের মধ্যে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কের সংখ্যা তিন হাজারেরও বেশি। এদের বেশিরভাগই আইভরি কোস্ট, গিনি, পাকিস্তান, তিউনিশিয়া, মিশর ও বাংলাদেশের নাগরিক।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page