April 10, 2026, 12:57 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা আটকা পড়ে ৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ার পর সমুদ্রে ৭ জন নিখোঁজ এবং আরো ৪১ জনকে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আনা হয়েছে বলে বুধবার জানিয়েছে জার্মান এনজিও সি-ওয়াচ।  রোম থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এনজিওটি জানিয়েছে, বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগই সুদানী। গত মঙ্গলবার রাতে ল্যাম্পেডুসায় নৌকা থেকে নামার আগে তারা ছয় দিন ধরে সমুদ্রে ছিলেন। তিউনিসিয়ার কর্তৃপক্ষের সাহায্য প্রত্যাখ্যান করার পর সি-ওয়াচের জাহাজ অরোরা তাদের উদ্ধার করে।

নৌকায় থাকা ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী, নৌকাটি ২৭ আগস্ট লিবিয়া ছেড়ে যায় কিন্তু তিউনিসিয়া ও মাল্টার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটকা পড়ে। এতে ৭ জন অভিাবাসী গভীর সমুদ্রে তলিয়ে যায়।

সি-ওয়াচের এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, তিউনিসিয়ার কর্তৃপক্ষ ৪১ জন জীবিত ব্যক্তিকে উদ্ধারের জন্য মিসকার গ্যাসক্ষেত্রে একটি সরবরাহ জাহাজকে নির্দেশ দেয় এবং তিউনিসিয়ার নৌবাহিনী কয়েকদিন পরে সেখানে পৌঁছায়। কিন্তু অভিবাসীরা তাদের সাথে যেতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেছেন, ‘এই লোকদের মধ্যে কেউ কেউ মনে করেন তিউনিসিয়ায় জোর করে পাঠানোর চেয়ে মরে যাওয়াই ভালো’।

সি-ওয়াচ তাদের পর্যবেক্ষণ বিমান দিয়ে ঘটনাবলী পর্যবেক্ষণ করে জানিয়েছে, মাল্টা তাদের সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিন্তু অবশেষে তিউনিসিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে অভিবাসীদের সংগ্রহের অনুমতি পেয়েছে।

অরোরা তাদের তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) দূরে অবস্থিত ল্যাম্পেডুসায় নিয়ে গেছে।

প্রতি বছর সমুদ্রপথে ইউরোপে যেতে ইচ্ছুক হাজার হাজার আফ্রিকান অভিবাসীর জন্য তিউনিসিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট।

২০২৩ সালে, তিউনিসিয়া ইউরোপীয় ইউনিয়নের সাথে ২৫৫ মিলিয়ন ইউরো (২৯০ মিলিয়ন ডলার) চুক্তি স্বাক্ষর করে, যার প্রায় অর্ধেক অর্থ অনিয়মিত অভিবাসন মোকাবেলার জন্য বরাদ্দ করা হয়েছিল।

এই চুক্তির লক্ষ্য ছিল তিউনিসিয়ার উপকূল ছেড়ে যাওয়া নৌকা বন্ধ করার ক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু প্রচারকরা বলছেন, অভিবাসীরা দেশে বৈষম্য, বর্ণবাদ এবং সহিংসতার সম্মুখীন হচ্ছেন।

ইতালির কট্টর-ডানপন্থী সরকার নৌকা বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে তিউনিসিয়ার চুক্তিকে সমর্থন করেছিল, যার মধ্যে এনজিও জাহাজের কার্যক্রম সীমিত করাও অন্তর্ভুক্ত ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page