October 8, 2026, 2:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়িয়ে ভূমি সেবাকে জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ অ্যাপ উদ্বোধন করেন।

মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা আস্তে আস্তে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বচ্ছতা, দক্ষতা এবং সততা মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চাই। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তার দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিভিন্ন ভূমি সেবা অনলাইন করা হয়েছে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। অনলাইনে কর দেয়া, খতিয়ান পাওয়া, ট্যাক্স দেয়াসহ বিভিন্ন সেবা পাওয়া সম্ভব। দু-একজন অসাধু কর্মকর্তাদের কারণে অন্যরা যেন দুর্নামের ভাগীদার না হন, সে জন্য মাঠ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে।

 



Our Like Page