March 5, 2026, 1:18 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. জাহাংগীর আলম বলেছেন, স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দর হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।

সচিব বলেন, ‘আজকে স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য এবং জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের সব নির্বাচনই খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে।’

তিনি বলেন, ‘তবে চাঁদপুরের মোহনপুরে নির্বাচনের কেন্দ্র থেকে ৫০০ মিটার দূরে ককটেল বিস্ফোরিত হয়েছিল। যাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং নির্বাচন পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে। এছাড়া, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় একটি ইভিএম মেশিন ভোটকেন্দ্র থেকে নিয়ে যাচ্ছিল এবং পরবর্তী সময়ে তাকে আটক করে মামলা করা হয়েছে। মোটকথা আজকে যতগুলো নির্বাচন ছিল, সবগুলো নির্বাচনই ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনও বড় ধরনের গন্ডগোল অথবা ভোটকেন্দ্রের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি।’

ইভিএমে ভোট গণনার কোনও অভিযোগ পেয়েছেন কি না এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা আজকে এমন কোনও অভিযোগ পাইনি। তবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে দুপুর পর্যন্ত কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি কম ছিল। উপজেলা পরিষদ হিসেবে এখানে প্রথমবারের মতো নির্বাচন হয়েছে। এজন্য লালমাই উপজেলায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকেলে দিকে বেশি ছিল।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page