September 20, 2026, 10:28 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভোলায় চাকরির প্রলোভনে আটকে রেখে পতিতাবৃত্তির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় চাকরির নামে ডেকে এনে আটকে রেখে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১টা ৪৫ মিনিটের দিকে শহরের কালীবাড়ি রোডের ৩ নম্বর ওয়ার্ডের আজাদ পাটোয়ারীর বাসার চারতলা ভবনের নিচতলা থেকে ভুক্তভোগী এক নারীকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইব্রাহীম (৪০), মো. দুলাল (৪০), মো. ফিরোজ (৪০), মো. আজাদ পাটোয়ারী (৫৩) ও মোসা. জিনিয়া আক্তার (২০)।

বুধবার (৫ এপ্রিল) ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নারীদের চাকরি দেওয়ার নামে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ স্বীকার করেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভাড়া বাসায় নারীদের আটক রেখে এই ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, এ বিষয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page