February 19, 2026, 3:22 pm
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ২টি রামদাসহ ৩ জলদস্যু আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় ৩ জলদস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জলদস্যুতার কাজে ব্যবহৃত ২টি রামদা ও ৬০ হাজার টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র। বুধবার (২৮ ডিসেম্বর) র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ৩ জলদস্যু হলো, সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের মো. শাহ জাহান ওরফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪) ও ধনিয়া ইউনিয়নের মো. আবুল বশার (৩২)।

র‍্যাবের লেফটেন্যান্ট মাহমুদ হাসান জানান, ১ ডিসেম্বর একটি জলদস্যু দল মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের ওপর হামলা চালিয়ে ট্রলারসহ ৯ জেলেকে অপহরণ করে। অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যু দল। বিকাশের মাধ্যমে ২ লাখ ৮ হাজার টাকা মুক্তিপণ পাঠালে ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুলাতলি এলাকায় অপহৃত জেলেদেরকে নামিয়ে দেয় জলদস্যু দলের সদস্যরা। খবর পেয়ে র‍্যাব-৮ এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ২৭ ডিসেম্বর পর্যন্ত জলদস্যু দলের গতিবিধি ও অবস্থান নির্ণয় করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩ ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতারকৃত জলদস্যু দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page