October 11, 2026, 5:17 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার ; ২ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

সামরাজ মাছঘাট সূত্রে জানা যায়, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় গত ২৫ জুন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ১৩ জেলে মাছ ধরতে যান। উত্তাল সাগরে ২৬ জুন ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ জেলে নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার সকালে দুই জেলে ভেসে মনপুরার একটি চরে এসে পৌঁছান। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে এলে তাদেরকেও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। একপর্যায়ে দুপুর ১টার দিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানা পুলিশের ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, মুঠোফোনে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে মরদেহগুলো এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও জানান, চিকিৎসাধীন ছয় জেলেকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page