September 29, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোলায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে মিলল ৭ কোটি টাকার অবৈধ মালামাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি ও ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ডের ভোলা বেইস।

শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টায় কোস্টগার্ডের ভোলা বেইস শহরের কালিনাথ রায়ের বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকা থেকে ভোলাগামী এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে বিনষ্ট করা হয়। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তর, সিগারেট বরিশাল কাস্টমস ও ভোলা সদর থানায় আতশবাজি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী-তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড কতৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page