October 6, 2026, 8:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় মাসব্যাপী শিশুমেলা ও পণ্য প্রদর্শনীর উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলা সদরে আজ মাসব্যাপী শিশুমেলা ও পণ্য প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ। জেলা পরিষদ ড্রিমল্যান্ড শিশুপার্ক আয়োজিত পার্ক চত্ত¦রে মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
আয়োজকরা জানান, এবারের মেলায় মোট ৪০টি স্টল থাকছে। এছাড়া শিশুদের জন্য ড্রাগন, রেলগাড়ি, নাগরদোলাসহ মোট ১২টি রাইডস রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।



Our Like Page