September 19, 2026, 5:22 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মধ্যবর্তী নির্বাচন ; মাথাব্যথা নেই আমেরিকার তরুণদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার মধ্যবর্তী নির্বাচন খোদ দেশের ভেতরেই এখনও জনপ্রিয় হয়ে উঠেনি। এই নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেট প্রতিনিধি প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এই নির্বাচনে। তবে এই নির্বাচন নিয়ে আমেরিকার তরুণদের অনেকেরই আগ্রহ নেই।

এবার মধ্যবর্তী নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ভোটার সংখ্যা বেড়েছে। বিশেষ করে ২০১৪ এবং ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। তবে এই ভোটার সংখ্যা পূর্বের প্রজন্মের তুলনায় আবার কম।

অক্টোবরের শেষের দিকে দ্য ইকোনমিস্টের পক্ষ থেকে ‘ইউগভ’-এর পরিচালিত একটি ধারাবাহিক জরিপে দেখা যায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী ৯২ শতাংশ আমেরিকান ‘অবশ্যই’ ৮ নভেম্বর ভোট দেওয়ার পরিকল্পনা করেন বা আগাম ভোট দেওয়ার কথা বলেন। তবে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ৫০ শতাংশ একই কথা বলেন। ফলে তরুণদের নির্বাচন নিয়ে উত্তেজনা প্রত্যাশা অনুযায়ী নাও মিলতে পারে।

এই ট্রেন্ডের জন্য অবশ্য রাজনৈতিক উদাসীনতা, সন্দেহপ্রবণ মনোভাবও দায়ী বলা চলে। তরুণদের মধ্যে ৫০ শতাংশ নিশ্চিত ছিলেন না যে তারা ভোট দেবেন কি না। তরুণদের মধ্যে ২২ শতাংশ ধারণা করেন প্রার্থীদের ও তাদের নীতিগুলো নিয়ে গবেষণার জন্য আরও বেশি তৎপরতা দরকার। তরুণদের ১৬ শতাংশ মনে করেন তাদের ভোট কোনও বিষয় না। এছাড়া তরুণদের ১৪ শতাংশ এই নির্বাচনকেই পাত্তা দেন না।

কিন্তু ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশ যারা নিশ্চিত নয় ভোট নিয়ে, তাদের বক্তব্য হচ্ছে আমেরিকার জটিল নির্বাচনী ব্যবস্থায় কীভাবে সক্রিয় হতে হয় তা তাদের জানা নেই। যদি তাদের এমন দাবি যৌক্তিক হয় তবে ধরে নেওয়া যায়, এই প্রজন্মের উল্লেখযোগ্য একটি অংশ মধ্যবর্তী নির্বাচন নিয়ে সঠিক তথ্য পাচ্ছেন না। মধ্যবর্তী নির্বাচনের জন্য কীভাবে, কোথায় ভোট দিতে হয় বা ব্যালটের জন্য নিবন্ধন করতে হয় তা তাদের জানা নেই।

এখনও আমেরিকার তরুণরা রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া অন্যান্য কাজে বেশি সম্পৃক্ত। ‘ইউগভ’-এর একই জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ তরুণ বলেন, গত দুই বছরে তারা একটি মাত্র বিক্ষোভে অংশ নিয়েছেন। এ ছাড়া একটি পিটিশনে স্বাক্ষর করেন এবং একটি রাজনৈতিক প্রচারণায় অনুদান দেন বা সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করেন। অথচ তারা ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের তুলনায় একটি বিক্ষোভে অংশ নেওয়ার ক্ষেত্রে তিন গুণ হতে পারতেন। সূত্র: দ্য ইকোনমিস্ট

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page