August 7, 2026, 9:37 am
শিরোনামঃ
রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের ছেলের হাতে খুন হলেন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের কোপে আকলিমা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে রকিবুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের অপর ছেলে রাহাত মিয়া বলেন, মঙ্গলবার রাতে মা ঘরের লাইট বন্ধ করে শুয়ে ছিলেন। রাত ১১টার দিকে ছোট ভাই রাহুল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্যরা ছুটে এসে মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাত মিয়া আরও বলেন, গ্রেফতার রকিবুল হক এইচএসসি পাস। দুই থেকে আড়াই বছর আগে বাড়ির জায়গা বিক্রি করে রকিবুল হক সেনাবাহিনীতে চাকরির জন্য ৭ লাখ টাকা দেন স্থানীয় এক দালালকে। চাকরি না হওয়ায় দালাল পালিয়ে যান। পরে ওই ৭ লাখ টাকা আর ফেরত পাননি রাকিব। এরপর থেকে রাকিব পাগলের মতো আচরণ করেন। এলোমেলো ঘোরাফেরা করেন। তার অনেক চিকিৎসা করালেও আর ভালো হননি।

ওসি মোস্তাছিনুর রহমান বলেন, রাকিব কিছুটা মানসিক রোগী। সে আবোল তাবোল কথা বলছে। কখনো বলছে আদেশ হয়েছে তাই মাকে মেরে ফেলেছি আবার কখনো তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা অস্বীকার করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page