February 19, 2026, 9:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন পুলিশ কনস্টেবল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ সদরে মৌসুমী আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সুজন হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন পুলিশ কনস্টেবল সুজন হাসান।

গ্রেফতার সুজন হাসান জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দগ্রামের এছাহাক আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরআগে ভোরের দিকে নারায়ণগঞ্জ থেকে সুজন হাসানকে গ্রেফতার করে পুলিশ।

মামলার নথির বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নিরুপম নাগ জাগো নিউজকে বলেন, নিহত মৌসুমী আক্তার (২৫) জেলার ফুলবাড়িয়া উপজেলার চরকালী বাজাইল গ্রামের আমান উল্লাহর মেয়ে। ২০১৮ সালে পারিবারিকভাবে পুলিশ কনস্টেবল সুজন হাসানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলেন।

এসব নিয়ে তাদের পরিবারে কলহ লেগেই থাকতো। যৌতুকের টাকার জন্য নির্যাতন করায় ২০১৯ সালে মৌসুমী আক্তার তার স্বামীর নামে আদালতে মামলা করেন। ওই মামলায় সুজন হাসান দুইমাস জেল খাটেন।

নিরুপম নাগ আরও বলেন, ঘটনার দিন (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজন হাসান তার শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী মৌসুমীকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানক্ষেতে নিয়ে আসেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে সেখানেই ফেলে রেখে চলে যান।

পরদিন সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার নিহতের বড় বোন আয়েশা আক্তার ওরফে শাহনাজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে সুজন হাসানকে গ্রেফতার করে পুলিশ।

সুজন হাসানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই নিরুপম নাগ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page