October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দূতাবাস চালু এবং রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে নিজেদের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ইসরায়েলি সরকারের অফিসিয়াল আরবি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

আমেরিকায় জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের উপস্থিতিতে নিউইয়র্কে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা কূটনৈতিক মিশনগুলোকে দূতাবাসে উন্নীত করা এবং রাষ্ট্রদূত নিয়োগের পাশাপাশি ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং পারস্পরিক বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।

মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম চুক্তির আওতায় যে চারটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, মরক্কো তার মধ্যে অন্যতম। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও এই চুক্তিতে অংশ নিয়েছিল। এছাড়া মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের পূর্ব থেকেই শান্তি চুক্তি বিদ্যমান।

আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই পদক্ষেপ ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলি প্রত্যাহারের দীর্ঘদিনের আরব অবস্থানের ওপর এসব চুক্তি প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page