November 25, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মসজিদুল হারামে ২৮তম খতম তারাবির নামাজে ২৫ লাখ মুসল্লি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে খতম তারাবি বা খতম আল-কুরআনের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এই নামাজে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন।

বিপুল সংখ্যক এই মুসল্লিদের মধ্যে ওমরাহ পালনকারী মুসল্লি এবং পর্যটকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট।

মূলত খতম আল-কুরআনের নামাজ রমজান মাসজুড়ে রাতে তারাবি নামাজের সময় পুরো কোরআন তেলাওয়াতের সমাপ্তিকে চিহ্নিত করে।

সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার এই নামাজের নেতৃত্ব দেন। মক্কার এই গ্র্যান্ড মসজিদে ২০ লাখেরও বেশি মুসল্লি যোগ দেন।

অবশ্য খতম আল-কুরআনের নামাজে ইসলামের পবিত্র দু’টি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙ্গিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

এদিকে খতম আল-কুরআনের নামাজে ইমামতির পর শেখ আল-সুদাইস মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।

তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেইসাথে সকল মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

সৌদি গেজেট বলছে, বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করেন। সময় গড়ানোর সাথে সাথে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসল্লি অবস্থান নেন।

উল্লেখ্য, সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটিতে ২৯তম রমজান চলছে এবং আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page