October 18, 2026, 1:05 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মস্কোর পথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার চলা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য সোমবার (২০ মার্চ) মস্কোয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরের আগে সংকট থেকে ‘যৌক্তিক উপায়ে’ সমাধানের আহ্বান জানান তিনি। তবে চীনের প্রেসিডেন্ট স্বীকার করে বলেন, সহজ উপায়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে না। খবর আল জাজিরার।

শি’র বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় দৈনিক সংবাদপত্র রসিসকায়া গাজেটাতে এসেছে, গত মাসে ইউক্রেন সংকট রাজনৈতিক মীমাংসার জন্য ১২ দফার শান্তি প্রস্তাব রাখে বেইজিং। ওই প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের। শি তার মস্কো সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ভার্চ্যুয়ালি কথা বলতে পারেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর এটিই হতে যাচ্ছে চীনা প্রেসিডেন্টে প্রথম রাশিয়া সফর। এই যুদ্ধে রাশিয়ার পক্ষে স্পষ্টভাবে সমর্থন না দিলেও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছেন শি।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকে চীনা প্রেসিডেন্টই হবেন প্রথম বিশ্বনেতা যিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তবে ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে অবশ্য বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তখন শি জানিয়েছিলেন, ইউক্রেনে পুতিনের আক্রমণ করার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ছিলেন না তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page