November 25, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ফেব্রুয়ারিতে পরবর্তী প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। এ বছরের শুরুতে এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে দুই দফা ব্যর্থ হওয়ার পর টোকিও তৃতীয় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রকেটটি ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২২ মিনিট থেকে দুপুর ১টা ৬ মিনিটের মধ্যে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জেএএক্সএ) তানেগাশিমা দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হবে।
গত মার্চে যখন কমান্ড সেন্টার তাদের মিশন সফল করতে পারেনি তখন তারা মহাকাশযানটিকে বাধ্য হয়ে ধ্বংস করে ফেলার পর তৃতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের চেষ্টা চালাতে যাচ্ছে।
এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে চালানো জাপানের প্রথম প্রচেষ্টাও ব্যর্থ হয়। সলিড রকেট বুস্টারগুলো না জ্বলায় তখন ওই মিশন ব্যর্থ হয়।
মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এইচ-৩ হচ্ছে এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি। রকেটটির ২০০১ সালে আত্মপ্রকাশ ঘটে।
এদিকে চলতি সপ্তাহে জাপান চাঁদের কক্ষপথে ‘মুন ¯œাইপার’ নামের এসএলআইএম মহাকাশ অনুসন্ধান যন্ত্র স্থাপন করতে সফল হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page