October 19, 2026, 6:47 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে ৪৯ বিজিবি’র উদ্যোগে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পন

ইয়ানূর রহমান : মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ৪৯ বিজিবি’র পৃথকভাবে বিভিন্ন কর্মসুচি পালন করেছে। এর মধ্যে অন্যতম রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক, শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং বিশেষ দোয়া অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা।

বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৯০০ টায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিজিবি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর দায়িত্বপূর্ণ কাশিপুর বিওপি এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণ করা হয়।

এদিকে, মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী’র উপস্থিতিতে ব্যাংদা হাই স্কুল প্রাঙ্গনে সীমান্তবর্তী দুঃস্থ ও অসহায় জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অপরদিকে, সকাল ১০টায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যশোরের শার্শা উপজেলার অর্ন্তগত কাশিপুর বিওপিতে এই ক্যাম্প পরিচালনা করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ
কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন।
ক্যাম্পেইনে পুরুষ-৯৫ এবং নারী-২৬০ জন সহ সর্বমোট ৩৫৫ জন জনসাধারণকে এই সেবা প্রদান করা হয়েছে। যথাযথ সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাম্প পরিচালনা করা হয়। সকল সেবা  গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page