November 20, 2026, 11:43 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় অবৈধ ইটভাটায় যশোর পরিবেশ অধিদপ্তরের অভিযান করেছে।

আজ বুধবার ২৮ ফেব্রুয়ারী সকাল থেকে মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার মোট ৫ টি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা করা হয়।

শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের এইচএসএ ইট ভাটার মালিক মোঃ তারিকুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, বদনপুর এমআরএস ফিক্সড চিমনি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়, দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জিয়া ইট ভাটা, মাগুরা সদর উপজেলার পূর্ব মীরপাড়ার হিরক লস্কার ইটভাটা ও রাঘবদাইড় ইউনিয়নের মালঞ্চি গ্রামের জিল্লুর রহমানের পুষ্প ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার মালিক গণ জানান, প্রতি ভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।

খুলনা পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর ও শ্রীপুরে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। সনাতন পদ্ধতি অর্থাৎ ড্রাম চিমনি ব্যবহারকৃত ৩ টি ইটভাটা ও ১ টি ফিক্সড চিমনি ছিলো মোট ৪ টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং ১ টি ইটভাটায় আংশিক ভেঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করেছি। যেহেতু ইটভাটার সিজন রয়েছে সেহেতু এই অভিযান চলমান বা অব্যাহত থাকবে।

যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (উপপরিচালক) নুর আলম বলেন, মাগুরা জেলায় যে সমস্ত অবৈধ ইটভাটা আছে, সে ইটভাটার বিরুদ্ধে অভিযান চালু রয়েছে এবং যেই সমস্ত ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে অভিযান পরিচালনা করেছি। তাই আজকে অভিযান পরিচালনা করা হলো আর এই অভিযান অব্যাহত থাকবে।

যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, এখানে ইটভাটার মৌসুমে অনেক গুলো ইটভাটা অবৈধভাবে চলছে। তাদের লাইসেন্স নেই এবং কাঠ পুড়াচ্ছে ধাপে ধাপে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন ইতিপূর্বে এই চলতি বছরে ১১ টি ইটভাটা ও আজকে ৫ টি ইটভাটায় অভিযান ও জরিমানা করা হলো।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page