March 9, 2026, 8:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় এসডিএফ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় মাগুরা জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর  মাগুরা এসডিএফ জেলা ব্যবস্থাপক মো: জাকির হোসেন এর  সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মো: আবু আহসান।
 এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: নির্মল কুমার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বৃন্দগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ( স্বাস্থ্য ও পুষ্টি ) ডা: কাইমুন আক্তার মুনা  এবং জেলা কর্মকর্তা জীবিকায়ন আব্দুল ওহাব সহ মহম্মদপুর উপজেলার ৩টি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং ৬ জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি কমিটির আহ্বায়ক এবং উপকারভূগী সদস্য।
কর্মশালার শুরুতেই জেলা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বলেন, রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে।
এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি ) ডা. কায়মুন আক্তার মুনা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৭৫টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে  ৭৫টি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে যেখানে মোট ৬৯৯৬ জনকে প্রথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে এবং ২১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ৪৫৯ জন গর্ভবতী মাকে মোট ৩৪,৪০,৪০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে।
সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন ৫৫ জনকে ১০,০০০ টাকা করে ৫,৫০,০০০ টাকা প্রদান করা হয়েছে।
শীতকালীন সবজি বীজ ১২,৭৫০ প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ ১২,৭৫০ প্যাকেট বিতরণ করা হয়েছে।
আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালাইন ৩,৮২,৫০০ পিস বিতরণ করা হয়েছে।
 এছাড়াও মোট ১২,৭৫০টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়েছে।
উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথীদের জানান যে, এসডিএফ এর রেফারেন্স এ যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথীবৃন্দকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয়। এছাড়াও আরো বক্তব্য রাখেন জুনিয়র মেডিকেল অফিসার
 ডা: নির্মল কুমার সহ প্রমুখ।
প্রধান অতিথি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মো. আবু আহসান এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসুচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে এই কর্মশালার সভাপতি মো. জাকির হোসেন, উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page