September 12, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় পাট দিবস অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৬ মার্চ বুধবার বেলা ১১ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা মুখ্য পরিদর্শকের কার্যালয়ের পাট অধিদপ্তরের সহযোগিতায় দিবস পালিত হয়।
র‌্যালি শেষে মাগুরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ মেহেবুল ইসলাম এবং মাগুরা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিনসহ প্রমুখ। অনুষ্ঠানে পাট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামানসহ চাল ব্যবসায়ী ও কৃষক সদস্য বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, পাট উৎপাদন, ব্যবহার বৃদ্ধি, পাট চাষ সম্প্রসারণ, পাটের গুণগত মান বৃদ্ধি, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্তে পাট আইন গৃহীত হয়েছে।

আলোচনা সভায় আরও জানানো হয়, ধান, চাল, আটা, ময়দা, হলুদ ও পেঁয়াজসহ পণ্য মোড়কীকরণের জন্য পাটজাত ব্যাগ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নির্দেশনা দিয়েছে। তাছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে সরকার লাইসেন্সের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে পাট চাষিরা এবং সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page