November 5, 2026, 8:01 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তাসিন ইয়াজানের সহযোগিতায় রায়জাদাপুর তাহসিনুল কুরআন মাদরাসা ও এতিমখানায় রমজানের খাদ্য বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের রায়জাদাপুর গ্রামের রায়জাদাপুর তাহসিনুল কুরআন মাদরাসা ও এতিমখানায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে তুর্কি দেশ থেকে আগত অতিথি মুসাফির ৭ শত গরীব ও অসহায় লোকজনের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শনিবার ৯ মার্চ বেলা ১১ টার সময় হাফেজ মাওলানা মুহাম্মাদ শাফিউল্লাহ রায়জাদাপুর তাহসিনুল কুরআন ও এতিমখানা মাদরাসার মাঠ প্রাঙ্গণে খাদ্য বিতরণ করা হয়।

রমজানের খাদ্য বিতরণ করেন, ইস্তাম্বুল তুর্কি দেশের তাসিন ইয়াজান। এছাড়াও এই চাল, আটা, ডাল, তেল, চিনি খাদ্য বিতরণে সহযোগিতায় আছেন তুর্কি দেশের মেহমেত ফাতে এলমেলি ও হাজী মেহমেত সিরকি এ্যামকা, বাংলাদেশের ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি জাহেদী ফাউন্ডেশন মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশ তার্কিশ এয়ারলাইন্স মোঃ আব্দুল লতিফ শাহরিয়ার জাহেদী (প্রজ্জ্বল)।

রায়জাদাপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ আক্তারুজ্জামান বলেন, তুর্কি ইস্তাম্বুল দেশের দানবীর, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তাসিন ইয়াজান খুবই সৎ, আল্লাহ ভীরু, দানশীল ও বড় মনের মানুষ। তিনি আজ রায়জাদাপুর গ্রামে ৭ শত লোকজনের মাঝে রমজানের খাদ্য বিতরণ ও নগদ ইউরো টাকা বিতরণ করেছেন। রায়জাদাপুর গ্রামের আবুল শিকদার, হারুন শিকদার, মৃত জোহর আলী শিকদারের স্ত্রী, এক অসহায় মহিলা, আক্তারুজ্জামান এদের প্রত্যেককে ২ শত ইউরো অথ্যাৎ বাংলাদেশী টাকায় ২৬ হাজার টাকা এবং মাওলানা শাফিউল্লাহর আম্মাকে চিকিৎসা বাবদ ১ হাজার ইউরো প্রদান করা হয়।

তুর্কি দেশের ইস্তাম্বুল শহরের তাসিন ইয়াজান বলেন, বাংলাদেশ তার কাছে খুবই পছন্দের দেশ। তিনি প্রতি বছর বাংলাদেশের অনেক জেলায় অসহায় ও গরীব পরিবারদের খাদ্য ও অর্থ দিয়ে সাহায্য ও সহযোগিতা করেন। তবে এর মধ্যে তিনি মাগুরা জেলায় সবচেয়ে বেশি খাদ্য বিতরণ ও সাহায্য-সহযোগিতা করছেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page