ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় মাগুরা স্টেডিয়াম অফিস গেটসংলগ্ন রয়েল পার্টি সেন্টারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মাগুরা সেলস টিমের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্মকর্তা আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওমর ফারুক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম রেজাউল হক, ইউএম মিলন মোল্লা এবং মাগুরা শাখার ইউএম হাসিনা হাকিম।
সেমিনারে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান প্রশিক্ষক তোফাজ্জল হোসেন মানিক। এ সময় তিনি সফলতা অর্জনের জন্য সময়ের যথাযথ ব্যবহার, সময়মতো দায়িত্ব পালন, সফল ব্যক্তিদের সম্মান করা এবং সবার সঙ্গে শালীন আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভালো কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বাবু বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আর্থিক সুরক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক বীমাসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের ঢাকা প্রধান কার্যালয়ের ইউনিট ম্যানেজার মো. পিয়ারু খান জনপ্রিয় সংগীতশিল্পী মাকসুদের গানের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের থিম সং রচনা করেছেন। এ সময় তিনি বয়সকে সাফল্যের পথে বাধা মনে না করে সবসময় তারুণ্যের উদ্যম নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রধান কার্যালয়ের ইউনিট ম্যানেজার মো. পিয়ারু খান, মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, ইউনিট ম্যানেজার জুবায়ের, এফএ খিজির হাসান, এফএ ফারুক আহমেদ এবং মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও আমন্ত্রিত অতিথিরা।
সেমিনারে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।