March 10, 2026, 5:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাগুরা শালিখায় এসডিএফ এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় এসডিএফ এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি অলাভজনক  স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সংস্থাটি সিডিডি অনুসরণ করে  সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা।

স্বাগত বক্তব্য রাখেন, ডা. কাইমুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর অঞ্চল ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

ডাঃ শেখ আব্বাস উদ্দীন, আরএমও, ডাঃ শেখ আরিফুজ্জামান এমও, ডাঃ শেখ মুঞ্জুর এ হুদা সাদী মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার মোসাঃ আলেয়া খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য সহকারীগন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসডিএফ মাগুরা জেলার সকল জেলা কর্মকর্তা, আড়পাড়া ও বুনাগাতী ক্লাস্টার ইনচার্জ, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি, ডিইও, বিভিন্ন গ্রাম সমিতির মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রাপ্ত সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ।

এসডিএফ মাগুরা জেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তিনি বলেন,  মাগুরা জেলার শালিখা উপজেলায় মাতৃত্বকালীন ভাতা ২৯৮ জনকে ২৬ লক্ষ ৮৫ হাজার ৬ শত টাকা ও সিজারিয়ান ভাতা ৩০ জনকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে,  ৫৩ টি হেলথ ক্যাম্পে চিকিৎসা পরামর্শ পেয়েছেন ৫০৮২ জন , ১২টি বিষয়ে বিসিসি সেশন হয়েছে ১১৫৩ টি মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার ৮শত  শীতকালীন ও গ্রীষ্মকালীন  দুইবার সবজি বীজ বিতরন ৮হাজার ৫শত সদস্যকে , ডিজিটাল ওয়েট মেশিন ৫০টি,  ডিজিটাল হাইট মেশিন ৫০টি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ সাইমুন নিছা বলেন, এসডিএফ কার্যক্রম জনশক্তি ও জনবান্ধব মূলক কাজ করে চলেছেন৷  এছাড়াও গ্রাম সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যও কাজ করে যাচ্ছেন। যা আসলে প্রসংশনীয়  বলে আমি মনে করি৷ আমি এসডিএফর সার্বিক সফলতা ও এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page