February 27, 2026, 4:36 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিষধর সাপের কামড়ে এইসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা’য় সাপের কামড়ে শাওন শিকদার নামে এক এইসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শাওন শিকদারের (১৭) বাড়ি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে। সে শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের পুত্র। জানা যায় গতকাল রবিবার ২৭ জুলাই রাতে বাড়ির পাশে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ঐ তরুন রাতের আধারে বাড়ির দিকে আসার সময় সাপে দংশন করে। সাপের কামড়ের আনুমানিক সময় সন্ধ্যা ৭ টা। সাপে কাটার পর স্থানীয় দুইটি ওঝার কাছে নিয়ে ঝাড়-ফু করানো হয়। ঝাড়-ফু এর একপর্যায়ে রুগীর অবস্থা খারাপ হলে রাত ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যু হয় শাওনের।
ওঝা-কবিরাজের অপচিকিৎসার কারনে ঝরে গেলো আরো একটি প্রান।
আমুড়িয়া কারিগরি ব্যবসায়ী ও ব্যবস্থাপনা স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ছিলো মেধাবী শাওন শিকদার এবং অত্যন্ত সৎ ও ভদ্র ছেলে ছিলো সে।
ঘটনার এবিষয়ে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সদস্য মোঃ হাসান বিশ্বাস জানান, গতকাল রাতে শ্রীকান্তপুর গ্রামের শাওন শিকদার কে সাপে কাটে যার জন্য মারা গেছে তবে কি ধরনের সাপে দংশন করেছে এটা আমার জানা নেই তবে যেহেতু মারা গেছে হয়তো বিষধর সাপের কামড়ে ধারণা করা হচ্ছে।
  মাগুরা সদর হাসপাতালে এন্টিভেনম মজুদ থাকে এবং সাপা কাটা রুগীর চিকিৎসা দেওয়া হয়। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে চলে আসবেন। মনে রাখবেন যত সময় নষ্ট করবেন তত মৃত্যু ঝুঁকি বাড়তে থাকবে।
 সাপে কাটলে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page