October 16, 2026, 10:06 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাত্র ৪৫ দিনে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ : ব্রিটেন রাজনৈতিক সংকট ঘনিভুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। খবর এএফপি’র।
তিনি মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
এর মধ্য দিয়ে লিজ ট্রাস ব্র্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেলেন। এর প্রায় একশ বছর আগে ১৮২৭ সালে টোরি পার্টির জর্জ ক্যানিংয়ের ১১৯ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে।
লিজ ট্রাস সংবাদ মাধ্যমকে জানান, তার অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়নি, যার ফলে বাজারের পতন ঘটে এবং এটি তার কনজারভেটিভ পার্টিকেও বিভক্ত করে। ফলে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন।
তবে লিজ ট্রাস বলেন, উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে প্রচারের সময় অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই তার গলার ফাঁস হয়ে ওঠে। ট্রাস সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্র¿ণে সম্পূর্ণ ব্যর্থ হয়। অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং যিনি ট্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তিনিও পদত্যাগ করেছেন ।
কোয়ার্টেং-এর সিদ্ধান্ত এবং ক্রমাগত সমালোচনার ফলে অর্থনীতি লাইনচ্যুত হওয়ায় নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট পূর্ববর্তী অর্থমন্ত্রী কোয়ার্টেং-এর প্রায় সব সিদ্ধান্তই বাতিল করে দেন। এর পরেও ট্রাস সরকারের ওপর চাপ কমেনি। এমনকি তার নিজ দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে সরব হন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page