October 15, 2026, 5:44 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোরের স্টেডিয়ামে পদপৃষ্ট হয়ে ৭ শিশুসহ ১৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে শুক্রবার পদপৃষ্ট হয়ে ৭ শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। রেড ক্রস এবং স্থানীয় এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন।

বিরোধী সংসদ সদস্য হানিত্রা রাজাফিমানানসোয়া স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যু এবং ১০৭ জনের আহত হবার খবর জানতে পেরেছি।’
ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ আমরা এখনো চুড়ান্ত তালিকা পাইনি। তবে সাত শিশু মারা গেছে।’
ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্তাসি প্রাথমিকভাবে ‘১২ জনের মৃত্যু এবং প্রায় ৮০ জন আহত’ হওয়ার খবর জানিয়েছেন।
দেশটির একটি স্টেডিয়ামে একটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক ভিড় করলে স্টেডিয়ামের প্রবেশপথে পদপৃষ্ঠ হয়।
ট্র্যাজেডির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি রেড ক্রস বলেছে ,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এই মর্মান্তিক ঘটনায় এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধাক্কাধাক্কির কারণে এই ঘটনা ঘটেছে। প্রবেশ পথে অনেক হতাহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page