April 10, 2026, 3:37 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরের কবরস্থান হতে ২০টি হাত বোমা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাদারীপুরের কালকিনিতে এবার একটি কবরস্থান হতে ২০টি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় জঙ্গলের ভেতরে সামছুল হক বেপারির কবরের উপর হতে দুটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে তারা।

তবে কে বা কারা ওই বোমাগুলো ওখানে রেখেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, কালকিনির পাতাবালি এলাকার একটি কবরস্থান হতে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো কে বা কারা, কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডে বেশ কিছুদিন যাবৎ বোমাবাজি চলছিল। কয়েকদিন আগে ওই ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা এলাকার একটি পরিত্যক্ত ঘর হতে ১২টি হাতবোমা উদ্ধার করেছিল পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page