February 23, 2026, 8:42 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরের দুই সন্তান রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে দুই সন্তানকে রেখে হাকিম মুন্সি নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী বাবু শরীফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর স্বামী লিখিত অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন। রোববার (৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ওই গৃহবধূকে নিয়ে হাকিম পালিয়ে যান। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক হাকিম ও ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।

ওই গৃহবধূর স্বামী বাবু শরীফ বলেন, আমার ১০ মাসের একটি সন্তানসহ দুইটি সন্তান রেখে আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পরকীয়া প্রেমিক হাকিম মুন্সির হাত ধরে উধাও হয়েছে আমার স্ত্রী। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে আমি তাদের নামে আদালতে মামলা করব।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী লিখিত অভিযোগ করেছেন। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page