October 31, 2026, 11:29 am
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ; হরমুজ প্রণালি খুলতে চায় ইরান যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ ; হাসপাতাল ভাংচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে সন্তান প্রসবের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব বেদনা উঠলে গতকাল বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয় কলাতলা এলাকার বাসিন্দা লাকি আক্তারকে। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম তাকে চিকিৎসা দেন এবং এক কন্যাশিশুর প্রসব করান। পরে লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবি করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথে তিনি মারা যান।

নিহত নারীর স্বামী মনু বেপারী বলেন, আমার স্ত্রীকে তাসলিাম মেরে ফেলেছেন। আমি তাসলিমার বিচার চাই।

এদিকে লাকি আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালায়। পরে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ স্বাভাবিক।

মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. আমেনা খাতুন বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়। ভিজিটর সঠিক চিকিৎসাই করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page