October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে আওয়ামী লীগ সভাপতির মাদক সেবনের ছবি ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান মোল্যার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেইস বুক) ভাইরাল হওয়াতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছেন, এই যদি হয় নেতার কর্মকান্ড তাহলে সমাজ থেকে মাদক দুর হবে কিভাবে।

গ্রামবাসী জানান, সিদ্দিক মোল্যার পাশে বসে যে যুবকটি ইয়াবা সেবনে সহযোগিতা করছে তার নাম মুকলেছ মোল্যা। এঁটা তাদেরই বাড়ি। এই মুকলেছ মোল্যা মাদক কারবারীর সাথে জড়িত এবং মাদক মামলায় জেল খেটেছে কয়েকবার। বহিস্কৃত যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মোল্যা মুকলেছ মোল্যা ও সিদ্দিক মোল্যার এই ইয়াবা সেবনের দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে জামাল আহমেদের ম্যসেঞ্জারে আপলোড করে। জামাল তার জামাল আহমেদ নামের আইডি থেকে ফেসবুকে আপলোড করলে বিষয়টি জানাজানি হয়।

তবে সিদ্দিক মোল্যার দাবি তার ছবিকে এডিট করা হয়েছে। এঁটা মূলত জামাল আহমেদের ছবি। ষড়যন্ত্র করে সে তার মুখমন্ডলকে এডিট করেছে। কোন মতেই এটাঁ তার ছবি না। তিনি জামাল আহমেদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এটা সিদ্দিক মোল্যাই। এ ছবিটি ৩ বছর আগের। তখন তাদের সাথে ভাল সম্পর্ক ছিল বলে ছবিটি প্রকাশ পায়নি।

এ বিষয়ে জামাল আহমেদ বলেন, ছবি দেখলেই বুঝা যায় এঁটা এডিট করা নয়। সিদ্দিক মোল্যার এ ধরণের ছবি আরও ২০ থেকে ২৫ টি আছে। যদি নিউজ করেন সব দিয়ে দেব। ছবি ডিলিট করার জন্য চাপ আসছে বিভিন্ন জনের কাছ থেকে। এমনকি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কয়েকবার ফোন করছে কিন্তু আমি রিসিভ করিনি। সিদ্দিককে আমি সভাপতি বানিয়েছি। অথচ সে এখন আমার সাথে টক্কর দেয়। সে আমার চাচা শ্বশুর, প্রয়োজনে তার ভাতিজিকে তালাক দেব।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page