October 10, 2026, 10:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতি নয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। তারা শুধু বড় বড় কথা বলে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের রাজনীতি নয়। তাদের রাজনীতি হচ্ছে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে ব্যক্তিগত উদ্যোগে ৮ হাজার অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে আমরা বিএনপির রাজনীতি দেখেছি, তারা কীভাবে পেট্রল ও বোমা মেরে মানুষকে হত্যা করেছে। বিএনপির শাসনামল ছিল লুটপাট আর দুর্নীতি চ্যাম্পিয়ন। দেশের মানুষ আর বিএনপির শাসন চায় না। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে, শেখ হাসিনার সঙ্গে আছে।

জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ঈদ-পূজাসহ অন্য ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরেও আমরা ঈদ উপহার ও খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নয়ন পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page