October 18, 2026, 1:03 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মামলায় অভিযুক্ত হলে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন ট্রাম্প :  ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী বা সমর্থক হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তার মতে, নিউ ইয়র্কের ম্যানহাটন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিরঙ্কুশ জয় পাবেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম উইওন।

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দুই-এক দিনের মধ্যে অভিযোগ গঠন হতে পারে। শনিবার ট্রাম্প নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। এই গ্রেফতার ঠেকাতে তিনি সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।

এর মধ্যেই এক টুইটে মাস্ক বলেন, গ্রেফতার হলে বিপুল জনপ্রিয়তা পাবেন ট্রাম্প। সেক্ষেত্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিপুল ভোটে জিতবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় এক পর্ন তারকাকে মোটা অঙ্কের অর্থ ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এই বিষয়ে তদন্ত করছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্ট। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, স্টর্মি ড্যানিয়েল নামে ওই পর্ন তারকা যাতে তার বিরুদ্ধে মুখ না খোলেন। এজন্য আইনজীবী মারফত ১ লাখ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল। ট্রাম্পই ওই অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ।

ট্রাম্প অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানহাটন আদালতের প্রধান কৌঁসুলির কার্যালয়কে আক্রমণ করে তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এই কার্যালয় আমাকে আটকাতে চাইছে, যাতে আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অভিযোগ দায়ের করলে ৭৬ বছর বয়সি ট্রাম্প হবেন কোনো মামলায় অভিযুক্ত প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বিচার প্রক্রিয়ায় ১ বছরেরও বেশি সময় লাগবে। এমনকি ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার জন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ মাসগুলোর সঙ্গে বিচার শেষের সময় মিলে যেতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page