November 25, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিনীদের ভণ্ডামির স্বরূপ আবার উন্মোচিত হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিনীরা মুখে এক ধরনের কথা বলে এবং বাস্তবে ভিন্ন ধরনের কাজ করে। তারা গণমাধ্যমের সামনে মহড়া দিতে বেশি পছন্দ করে বলেও তিনি মন্তব্য করেছেন।

আব্দুল্লাহিয়ান শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ইরানি ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন ও প্রবাসী ইরানিদের সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন। ইরানের ব্যাপারে আমেরিকার স্ববিরোধী নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীরা একদিকে ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাবে এবং অন্যদিকে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে-  এটা হতে পারে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান যুগে বিশ্ব জনমত সঠিক তথ্যটি জানতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলবেন যে, তারা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে চান। অন্যদিকে গণমাধ্যমের সামনে মহড়া দেয়ার জন্য আরেকজন কর্মকর্তা বলবেন যে, আলোচনা তাদের অগ্রাধিকার নয় বরং ইরানি দাঙ্গাবাজরা কী করে সেটা দেখতেই তারা উদগ্রীব- তখনই তাদের ভণ্ডামি ও প্রতারণার স্বরূপ উন্মোচিত হয়ে যায়।

আব্দুল্লাহিয়ান আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে বলেন, তার দেশ যেকোনো সীমান্তে উত্তেজনা ও যুদ্ধের বিরোধী। বিশেষ করে এ ধরনের সংঘাতে বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপের ঘোর বিরোধী ইরান। তিনি আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার তিন দিনের আর্মেনিয়া সফর শেষ করে শনিবার রাতে তেহরানের উদ্দেশ্যে ইয়েরেভান ত্যাগ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page