March 28, 2026, 11:29 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলাকারীর ৫০ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলাকারী ডেভিড ডিপ্যাপে ৫০ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন। গতকাল (সোমবার) মার্কিন আদালত তার বিরুদ্ধে এই সাজার কথা ঘোষণা করে।

ডিপ্যাপের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার পরিবারের সদস্যর ওপর হামলা এবং ফেডারেল কর্মকর্তাকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ডিপ্যাপে অবৈধভাবে কানাডা থেকে আমেরিকায় প্রবেশ করেছেন বলেও জানানো হয়।

গত সপ্তাহে ৪২ বছর বয়সী ডিপ্যাপে ন্যান্সি পেলোসির স্যান ফ্রান্সিস্কোর বাড়িতে প্রবেশ করেন এবং হাতুড়ি দিয়ে ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন এবং হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার করতে হয়।

সোমবার পুলিশের কাছে ডিপ্যাপে স্বীকার করেছেন যে, তিনি প্রকৃতপক্ষে ন্যান্সি পেলোসির ওপর হামলা চালানোর জন্য ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। হামলাকারী এফবিআইকে জানিয়েছেন যে, তিনি ন্যান্সি পেলোসিকে জিম্মি করতে চেয়েছিলেন। যদি ন্যান্সি তাকে সত্য কথা বলতেন তাহলে তিনি তাকে ছেড়ে দিতেন আর যদি মিথ্যা বলতেন তাহলে তার হাঁটু ভেঙে দেয়ার পরিকল্পনা ছিল। সেজন্যই তিনি হাতুড়ি নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেছেন। বাড়িতে প্রবেশের সময় তিনি গেটের কাঁচ ভেঙে ভেতরে ঢোকেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page