October 13, 2026, 6:30 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন জঙ্গিবিমান ইউক্রেন যুদ্ধে গেম-চেঞ্জার হবে না : আমেরিকান এয়ার ফোর্স প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যদি মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে তাতে যুদ্ধে বড় কোনো প্রভাব পড়বে না। এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি স্বীকার করে নিয়েছেন যে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান গেম-চেঞ্জার হবে না কারণ এই সংঘাতে বিমান শক্তি চূড়ান্ত ভূমিকা রাখছে না।

জেনারেল কেন্ডাল গতকাল সোমবার রাজধানী ওয়াশিংটনের এক অনুষ্ঠানে বলেন, “এফ-সিক্সটিন জঙ্গিবিমান ইউক্রেনকে সামরিক শক্তি বাড়াতে সহায়তা করবে যা এই মুহূর্তে তাদের নেই কিন্তু তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে আমি যা জানি তাতে এই বিমান নাটকীয়ভাবে ইউক্রেনের পক্ষে কোনো ফলাফল এনে দেবে না।”
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা বলে আসছে তারা কিয়েভকে জঙ্গিবিমান সরবরাহ করবে না। কিন্তু গত সপ্তাহে তারা এই ইঙ্গিত দিয়েছে যে, কোনো মিত্র দেশ যদি ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করে তাহলে ইউক্রেনের পাইলটদেরকে এই বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আমেরিকা প্রস্তুত রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন এই ধরনের বিমান হাতে পাওয়ার চেষ্টা করে আসছিল। সে ক্ষেত্রে আমেরিকার এই গ্রিন সিগন্যাল ইউক্রেনের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page