March 27, 2026, 3:13 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ব্যাপক সফলতা ; ২০২২ সালে ইরানের তেল রপ্তানি থেকে রেকর্ড পরিমাণ আয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২২ সালে অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। গত বছর ইরান মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে।

আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ এই তথ্য নিশ্চিত করেছে। ইআইএ হচ্ছে মার্কিন সরকারের জ্বালানি বিষয়ক প্রধান তথ্য-উপাত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান।

আমেরিকার এই প্রতিষ্ঠানটি বলছে, ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শতকরা ৩৫ ভাগ বেশি তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে ইরান। ইআইএ তেল রপ্তানি কারক দেশগুলোর সংগঠন ওপেকের তেল রপ্তানির তথ্য গত ২৮ জুন আপডেট করেছে। এই আপডেট তথ্য থেকে জানা যাচ্ছে যে, ইরান ২০২২ সালে মোট পাঁচ হাজার ৪০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে।

এই পরিসংখ্যানে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে পঞ্চম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে দেখানো হয়েছে।গত বছরের দ্বিতীয়ার্ধে আকস্মিকভাবেই চীনের বেসরকারি কোম্পানিগুলো ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। আর এতেই বেড়ে যায় ইরানের তেল রপ্তানির পরিমাণ। ইরানের তেল বিক্রির বিষয়টিকে মার্কিন সরকারের চাপ ও নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী- ইরান প্রতিদিন গড়ে প্রায় বিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে।ইরান যাতে বিশ্বে কোথাও তেল রপ্তানি করতে না পারে সেজন্য ২০১৯ সাল থেকে ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ইরান সবসময় বলেছে, তারা এই নিষেধাজ্ঞা বানচাল করে দেবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page