October 29, 2026, 6:46 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ইসমাইল বাঘেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ইরান কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অতিরিক্ত ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

শনিবার (১৫ আগস্ট) বিখ্যাত রুশ লেখক ফিওদোর দস্তয়েভস্কির উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর একটি উক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করে তিনি এই সমালোচনা করেন।

ইসমাইল বাঘেই বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি দস্তয়েভস্কির ওই বিখ্যাত অনুচ্ছেদের সাথে পুরোপুরি মিলে যায়।

উপন্যাসের উক্তিটি উল্লেখ করে তিনি লেখেন, ‘যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকেই সত্য মনে করে শোনে, সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের বা বাইরের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না এবং এর ফলে সে নিজের পাশাপাশি অন্যের প্রতিও সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলে।’

তিনি আরও উল্লেখ করেন, মিথ্যাচারের ওপর অতিরিক্ত নির্ভরতাই মার্কিন প্রশাসনকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page