June 26, 2026, 10:55 pm
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ; ডেমোক্র্যাটদের পেছনে ফেলে এগিয়ে রিপাবলিকান দল: জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিরোধী রিপাবলিকান দল। নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত মাসের অন্য জরিপে দেখা গিয়েছিল- ডেমোক্রেটারদের চেয়ে সামগ্রিকভাবে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে রিপাবলিকান দল। কিন্তু সেই ব্যবধান আরো বাড়িয়ে বর্তমানে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। রিপাবলিকানদের পক্ষে স্বতন্ত্র ভোটারদের বিরাট অংশ সমর্থন জানাচ্ছে।

মার্কিন রাজনীতিতে এই স্বতন্ত্র ভোটারদেরকে অনানুষ্ঠানিকভাবে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে বিবেচনা করা হয়।

রিপাবলিকানদের নির্বাচনী দৌড়ে এগিয়ে যাওয়ার পেছনে যে বিষয়গুলো বিশেষভাবে ভূমিকা রেখেছে তা হচ্ছে ব্যাপক মাত্রার মুদ্রাস্ফীতি, দীর্ঘমেয়াদী মন্দাবস্থা, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধে ডেমোক্র্যাটদের কঠোর অবস্থান।

নতুন জরিপে আরো যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে এই মুহূর্তে যদি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বাইডেন ব্যাপকভাবে হেরে যাবেন। আমেরিকার দুই-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ তিনজনের মধ্যে দুইজন মনে করেন আমেরিকা ভুল পথে পরিচালিত হচ্ছে।

নতুন জরিপের ফলাফল অনুসারে রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতে পাবে তবে উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page