November 11, 2026, 12:36 pm
শিরোনামঃ
চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে। এর অর্থ বিশ্ব ইতিহাসের অমোঘ বিধানের আলোকে অতীতের অন্য অনেক শক্তির মতই মার্কিন শক্তিও ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

মাদুরো ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের বিষয়ে মার্কিন নীতির প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ অঞ্চলের জনগণের কল্যাণে কোনো প্রস্তাব দেয়ার মত কিছু মার্কিন সরকারের কাছে নেই! বরং মার্কিন সরকারের সব নীতিই পতনমুখী! তার সব শরিক বা জোটগুলোও পেছনে পড়ে আছে।

আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক বিষয়ের পশ্চিমা বিশেষজ্ঞ বা গবেষকরাও এ ধরনের কথা অনেক দিন থেকেই বলে আসছেন। মার্কিন শক্তি এক অতি দুর্বল বৃদ্ধ বাঘ বা কেবল কাগুজে বাঘ হিসেবে এখনও মাঝে মধ্যে গর্জন করলেও এই শক্তিকে এখন কোনো স্বাধীনচেতা সরকার বা দেশই তেমন একটা গুরুত্ব দিতে চায় না।ভিয়েতনাম, ইরান ও আফগানিস্তানের সাহসী জাতির কাছে মার্কিন শক্তির বিপর্যয় বিশ্ব প্রত্যক্ষ করেছে। মধ্যপ্রাচ্যে এই সরকারের হাজার হাজার কোটি ডলারের রাজনৈতিক বিনিয়োগ মার খেয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন।

মার্কিন সাম্রাজ্যবাদের কেবল বাহ্যিক শক্তিগুলোই নয় তার সাংস্কৃতিক বা প্রচারণাগত শক্তির মত কোমল যুদ্ধের শক্তিও পতনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের বহু দেশের সরকার ও জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, দীর্ঘকাল ধরে নানা অপরাধের কারণে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছে; মার্কিন শক্তি ইতিহাসের পরিক্রমায় এমন সব ঘটনা ঘটিয়েছে যে তারই শিকার হচ্ছে মার্কিনিরা। তাদের সংকটগুলো খুব সহজেই নিরাময়যোগ্য নয়। এটাই খোদায়ি রীতি। তাই পতন তাদের অনিবার্য এবং পরাশক্তি বা বিশ্বশক্তি হিসেবে তার আর কোনো ভূমিকা থাকবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক প্রধান মাইক মুলেনও বলেছেন, আমেরিকার আর্থিক সক্ষমতাগুলো কমে যাচ্ছে, ধ্বংস বা দুর্বল হয়ে যাচ্ছে নজরদারি ও বিচার-ব্যবস্থা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে নৈতিক মূল্যবোধগুলোও আঘাতের শিকার হয়েছে ও সেসবের ধ্বংসের প্রক্রিয়া চলমান। ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা ২০২১ সনে মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালিয়ে দেশটির রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পশ্চাদকামিতা তুলে ধরেছে।  অন্য দেশগুলো অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে এবং এই দেশটি অর্থনৈতিক সুযোগগুলো একে একে হাতছাড়া করছে বলে খোদ প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বর্ণবাদ, সহিংসতা, বৈষম্য এবং সমকামিতা ও বিকৃত যৌনাচারের মত নানা অপরাধও অনেক আগ থেকেই দেশটির পতন ত্বরান্বিত করছে বলে মনে করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page